নিজ ঘরের পেছনে পড়েছিল গৃহবধূর গলা কাটা লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ২০:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২০:৪৫

মুন্সীগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বসতঘরের পেছন থেকে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ঝর্ণা বেগম (৪০) নাহাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকে ঝর্ণা বেগম স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজের বসতঘরের পেছনে রক্তাক্ত অবস্থায় গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্বজনরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে কীভাবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি স্বজন এবং প্রতিবেশীরা।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম