ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১৩:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৩:০৯

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। দেশের মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ি। এতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত থেকে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে চট্টগ্রামমুখী লেনে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যা শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত অব্যাহত রয়েছে।

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দ থেকে থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করছে বলে জানিয়েছে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

তিনি জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হওয়ার কারণে সেখানে যানবাহনের জটলা দেখা দিয়েছে। এই কারণে মহাসড়কে যানবাহনের ধীরগতি। একই কারণে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ১৩ কিলোমিটার যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।

এদিকে ঢাকা-মাওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী