আম বাগানে পড়ে ছিল নারীর লাশ, পাশে রক্তমাখা ছুরি ও বোরকা

গাজীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ২৩:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২৩:০৩

গাজীপুরে সদর উপজেলায় আম বাগান থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর বয়স আনুমানিক ৩৭ বছর। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি মো. ইব্রাহিম খলিল।

ওসি বলেন, ‘শনিবার সকালে ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, কালো রঙের বোরকা, ভ্যানিটি ব্যাগ ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। কী কারণে কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তসহ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ