ঈদ উপহার পেলেন ১৫০০ সুবিধাবঞ্চিত মানুষ

রাজবাড়ী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১১:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:১২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত ও অসহায় ১৫০০ নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি, খাদ্যদ্রব্যসহ ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান।

শনিবার (৬ এপ্রিল ) বেলা ১১টায় দৌলতদিয়া যৌনপল্লির পাশে অবস্থিত সোহরাব মণ্ডলপাড়ায় যৌনপল্লির অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙিনা হতে এ উপহারসামগ্রীগুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ‘হাবিব স্যার তার উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বেদে, হিজড়া, যৌনকর্মীসহ অসহায় নারীদের জন্য কাজ করে আসছেন। আমাদের এ এলাকার নারীরাও নানা দুর্যোগ, দুঃসময় ও সুসময়ে তাকে সর্বদা পাশে পান। আমরা তার জন্য মন থেকে দোয়া করি।’

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘আজকের উপহার দিয়ে এখানকার অসহায় নারীরা ঈদের দিন একটা নতুন শাড়ি পরতে পারবেন ও একটু ভালো খাবার খেতে পারবেন। তবে এটা বড় কথা নয়। এখানকার অসহায় নারীদের জন্য হাবিব স্যারের মতো একজন মানুষ আছেন, এটাই বড় কথা।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি
‘গুলিটা করলো কে, আমরা তাকে খুঁজছি’
মাদক-চাঁদাবাজি দমনে পুলিশের সক্ষমতা বাড়াচ্ছে সরকার
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?