সুদের টাকা না পেয়ে শিশুকে অপহরণের পর হত্যা, যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ২১:১১আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২১:১১

গাজীপুরে বাবার কাছে সুদের ২০ হাজার টাকা না পেয়ে তার ছেলে মেহেদী হাসান মাহিমকে (৯) অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে এক যুবক। বুধবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের মহাখালী গজারি বনের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযুক্ত রনি মিয়াকে শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। 

মেহেদী হাসান মাহিম টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়াইদ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আমিনুল শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামে ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করেন। গ্রেফতারকৃত রনি মিয়া গোসিংগা ইউনিয়নের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রনি মিয়া পুলিশকে জানায়, মাহিমের বাবার কাছে সুদের ২০ হাজার টাকা পাওনা ছিল। টাকা চাওয়ায় আমিনুল তাকে গালিগালাজ করেন। মাহিমও গালিগালাজ করেছে। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে অপহরণ করে গজারি বনের ভেতর নিয়ে শ্বাসরোধে হত্যা করে সেখানে রেখে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘আমিনুল ইসলামের ছেলেকে কে বা কারা সোমবার বিকালে বাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দেন আমিনুল। পরে মুক্তিপণ চাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রনি মিয়াকে শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি জানিয়েছে সুদের ২০ হাজার টাকা না দেওয়ায় মাহিমকে অপহরণের পর হত্যা করেছে জানিয়ে ওসি বলেন, ‘তার দেওয়া তথ্য অনুযায়ী গজারি বনের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।। রনিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম