৬ মাস আগে বিয়ে, ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৪:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৫৭

বিয়ের দাওয়াত খেয়ে ঘুরতে বের হয়ে বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ মাহমুদ হৃদয় (২৬) কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং তার স্ত্রী তানজিম বকশি (২১) একই উপজেলার বলিয়াদি বকশিবাড়ির মৃত মুক্তা বকশির মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, রবিবার দুপুরে ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুটিপাড়ায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে ঘুরতে বের হয়। বিনোদন কেন্দ্র ঘুরে বাসায় ফেরার পথে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী মাহি পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন। ছয় মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

তিনি আরও জানান, কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী