জেল থেকে বেরিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

গাজীপুরের শ্রীপুরে জেল থেকে বেরিয়ে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী পূর্বপাড়ার স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই গৃহবধূর নাম শরিফা খাতুন (২২)। তিনি তেলিহাটি ইউনিয়নের টেংরা (সুতাপাড়া) গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী আরাফাত শুভ (২৫) ও শাশুড়ি ইয়াসমিন খাতুনকে আটক করেছে পুলিশ। শুভ একই ইউনিয়নের তালতলী পূর্বপাড়ার (মুরগি বাজার) শাহজাহানের ছেলে। তিনি প্রাইভেটকারচালক। এই দম্পতির ইসরাত আক্তার নামে আড়াই বছরের এক মেয়েসন্তান আছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরিফা খাতুনের মামা ওমর ফারুক বলেন, ‘শুভ ও শরিফা খালাতো ভাইবোন। সাড়ে তিন বছর আগে একে-অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের কয়েক মাস পর স্ত্রীকে নির্যাতন শুরু করে শুভ। নির্যাতনের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় শরিফা স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করে। ওই মামলায় শুভ কারাভোগ শেষে সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়। রবিবার রাতে স্বামী-স্ত্রী ঝগড়া করেছিল। সকালে শুনি, শরিফা মারা গেছে। পরে স্বামী ও শাশুড়ি পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী।’

প্রতিবেশীরা জানিয়েছেন, শুভ সবসময় জুয়া খেলতো। একইসঙ্গে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। রবিবার রাতে ঝগড়ার সময় স্ত্রীকে গলা টিপে হত্যা করে শুভ।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ‘স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি