নির্বাচনের একদিন আগে প্রার্থিতা ফিরে পেয়েও ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বীর হয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৪, ২০:১২ আপডেট : ০৭ মে ২০২৪, ২০:১২

হাইকোর্টের আদেশে নির্বাচনের একদিন আগে সোমবার (৬ মে) রাত ৯টার দিকে প্রার্থিতা ফিরে পেলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা। তবে এই প্রার্থী তার নিজের কই মাছ প্রতীকে নির্বাচন করছেন না। করছেন দোয়াত কলম প্রতীকের হয়ে।

সেলিম মোল্লা নিজের প্রার্থিতা থেকে (স্বঘোষিত) সরে এসে তার আরেক প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেনের পক্ষে দোয়াত কলম প্রতীকের হয়ে ভোট চাইছেন।

এ প্রসঙ্গে মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় সেলিম মোল্লা জানান, সোমবার রাতে তিনি তার পছন্দের প্রতীক পান। তবে যখন প্রতীক পাওয়া গেলো ততক্ষণে নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাদ পড়ায় হাইকোর্টের আদেশে ফিরে পাই। তবে প্রতীক আনতে নির্বাচন অফিসে যাইনি। ছাপিনি কোনও পোস্টার।’ কই মাছ প্রতীকে ভোট না চেয়ে দোয়াত কলম জন্য ভোট চাইছেন এ প্রার্থী।

জেলা নির্বাচন অফিসার মো. আমিনুর রহমান মিঞা জানান, হাইকোর্টের আদেশে মো. সেলিম মোল্লার প্রার্থিতা ফিরে পাওয়ার আদেশ সোমবার সন্ধ্যায় পান। রাত ৯টার দিকে প্রার্থী সেলিম মোল্লাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হলেও তিনি এখনও তার কাঙ্ক্ষিত প্রতীক কই মাছ নিতে আসেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম