ব্যবসা নিয়ে বিরোধে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০২৪, ০৯:৫৭আপডেট : ২২ মে ২০২৪, ০৯:৫৭

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে পূর্ববিরোধের জেরে কলেজছাত্র ফরিদ আহম্মেদকে (১৯) হত্যার অভিযোগ উঠেছে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মোস্তফার ছেলে নিহত ফরিদ আহম্মেদ।

মঙ্গলবার (২১ মে) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার মাওনা (মাটির মসজিদ) এ এস আর কারখানার সামনে ফরিদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদের চাচা জলিল মাস্টার বলেন, ‘ঝুট ব্যবসা নিয়ে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিকালে তার কয়েকজন বন্ধু ফরিদের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর তাদের নিয়ে বের হলে ওই এলাকার মামুন ফকিরসহ স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করে। এ সময় দৌড় দিতে গিয়ে ফরিদ পড়ে যায়। মামুন ফকির তার সঙ্গে থাকা শাকিব, মারুফ, মাহফুজ, আতাউল্লাহ, শামীম, আকাশসহ ২০-৩০ জনকে নির্দেশ দেয় তাকে (ফরিদ) মেরে ফেলো। এ সময় তারা ফরিদকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে আতাউর রহমানের ছেলে শাকিব ফরিদকে গুলি করে। শাকিব গত দুদিন আগে জেল থেকে বের হয়ে এলাকায় আসে। সে মামুন ফকিরের লোক।’

স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্ববিরোধের হলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এ হত্যাকাণ্ড নিয়ে নির্বাচনি ইস্যু সৃষ্টি করার চেষ্টা করছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হুদা জানান, নিহত ফরিদ আহম্মেদের বাঁ চোখের বাঁ কর্নারে মারাত্মক আঘাতের চিহ্ন এবং বাঁ কাঁধে গুলির মতো ছিদ্র রয়েছে। তবে এটি গুলির আঘাত কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘খবর পেয়ে আমিসহ কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল করি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী