যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: দুই চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৭:৫৮ আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭:৫৮

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদারসহ ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক কাজী আব্দুল হান্নান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অন্যরা হলেন আরিফুল ইসলামের ছোট ভাই উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদার এবং টংগীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারসহ ৯ জন। হত্যা মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আবারও জামিন চান তারা। 

মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, ‘আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী তাদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।’

গত ৮ এপ্রিল টংগীবাড়ী উপজেলায় পূর্ববিরোধের জেরে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দুই পক্ষের সংঘর্ষের সময় যুবলীগ নেতা সোহরাব খানকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় গুরুতর আহত হন নিহতের ছেলে জনি খান। নিহত সোহরাব দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে আরিফুর রহমান হালদারসহ ১২ জনকে আসামি করে টংগীবাড়ী আদালতে হত্যা মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার পর উচ্চ আদালত থেকে জামিন নেন আসামিরা। পরে জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হন।

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি