ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন

গাজীপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৪, ১০:২২আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:২২

গাজীপুরের কোনাবাড়ী (বাইমাল) এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবি খাতুন (২২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি শ্যানন সোয়েটার্স লিমিটেড কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১২ জুন) রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক রেজাউল করিম বলেন, গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে দুই জন যাত্রী ওঠেন। একজন নাওজোড় নেমে যান। রুবি খাতুনকে নিয়ে তিনি কোনাবাড়ীর দিকে আসেন। বাইমাইল ব্রিজের কাছে এলে পেছন থেকে মোটরসাইকেলে থাকা তিন যুবক এসে অটোরিকশার গতিরোধ করে তার কাছে মোবাইল চায়। এ সময় তিনি মোবাইল দিতে না চাইলে যুবকদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পিঠে ও রানে পোঁচ দিয়ে মোবাইল নিয়ে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এসআই রোকনুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত রুবিকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী