রাতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে বিপত্তি, যানবাহনে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ০৯:৪৮ আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:৪৮

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। যানবাহনের অতিরিক্ত চাপ ও বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (১৪ জুন) রাতে একাধিকবার টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্বপাড় পর্যন্ত এ ধীরগতি দেখা দিয়েছে। আবার কোথাও কোথাও যানজট ও থেমে থেমে চলছে গাড়ি।

শনিবার (১৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে এমন চিত্র দেখা যায়। ভোর থেকে এ সড়কে এভাবে যানবাহন চলছে বলে জানা গেছে।

এর আগে, শুক্রবার রাত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পরিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রেখেছিল সেতু কর্তৃপক্ষ। এজন্য সড়কে গাড়ির জটের সৃষ্টি হয়। এই সময়ে যানজটের ফলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে ঈদে ঘরমুখো মানুষ ও চালকদের।

দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা

জানা যায়, ঈদযাত্রায় মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এজন্য যানজট এড়াতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক এক লেন করা হয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গমুখী গাড়িগুলো এলেঙ্গা থেকে সরাসরি বঙ্গবন্ধু সেতু পাড় হচ্ছে। আর উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়িগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে প্রায় ২৯ কিলোমিটার ঘুরে এলেঙ্গায় গিয়ে চার লেনে প্রবেশ করছে। এলেঙ্গা থেকে দুই লেনের সড়ক এক লেন করার পরও চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মাঝেমধ্যেই সড়কে ঘটছে দুর্ঘটনা। এজন্য সড়কে জটলার সৃষ্টি হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। বর্তমানে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অবরোধ-৩০টি মোটরসাইকেলে আগুন: ২ ঘণ্টা পর পদ্মা সেতুতে যান চলাচল শুরু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল