মধুপুরে প্রাইভেটকার-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৮

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১৩:৩৯আপডেট : ২১ জুন ২০২৪, ১৩:৩৯

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা থ্রি হুইলারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম নামের এক ব্যক্তি। তার বাড়ি গাজীরপুর জেলার শ্রীরামপুর থানার জয়নাবাজার এলাকায়। তিনি ওই এলাকার আজাহারের ভাতের হোটেলের কর্মচারী। অপরজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মধুপুর থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেটকার ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি থ্রি হুইলার ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় থ্রি হুইলারের যাত্রীরা রাস্তায় বিভিন্ন স্থানে ছিটকে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও মধুপুর থানা পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালান। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিই। আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘনাস্থলে একজন এবং ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এফএস/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল