মাদারীপুরে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৪, ১০:২৩আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:২৩

মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে তানিয়া (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তানিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ও ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৮টার দিকে তানিয়া তাদের বসতঘরের দরজা খুলে বাইরে বের হতে যান। এ সময় দরজার সিঁড়িতে পা ফেলতেই তাকে বিষধর সাপ কামড় দেয়। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামে এক ওঝার কাছে নিয়ে যায়। পরে তানিয়ার অবস্থার আরও অবনতি হলে তাকে রাত পৌনে ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, ‘আমি বাড়ি ছিলাম না। শুনে বাড়িতে যাই। তারপর আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাই। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তারপরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পর তার মৃত্যু হয়। আমার পুত্রবধূ অন্তঃসত্ত্বা ছিলেন। আমার নাতিটা এতিম হয়ে গেলো।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান বলেন, ‘রোগীকে রাত ৯টা ৪৫ মিনিটে এখানে নিয়ে আসে। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে না করতেই ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘আসলে এটি একটি দুঃখজনক ঘটনা। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের