চকলেটের কথা বলে পাচারের চেষ্টা, একজনের কৌশলে বাঁচলো তিন মাদ্রাসাছাত্রী

মাদারীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৪, ১২:৪১আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৩:১৯

বরিশাল থেকে অপহৃত চতুর্থ শ্রেণির তিন মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় মাদারীপুরে উদ্ধার হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সিটি করপোরেশনের আমানতগঞ্জের বেলতলা এলাকার জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলো বরিশালের গৌরনদীর হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তার (১২), বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের টুটুল মৃধার মেয়ে নুসরাত জাহান (১১) ও বরিশালের চরবাড়িয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে তৈয়বা আক্তার (১২)।

একাধিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বরিশালের জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা, নুসরাত ও তৈয়বা। এ সময় অপরিচিত কয়েকজন যুবক চকলেটের কথা বলে ইজিবাইকে করে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিয়ে আসে তাদের। পরে রাজধানী ঢাকায় পাচারের উদ্দেশে ওই তিন মাদ্রাসাছাত্রীকে যমুনা লাইন পরিবহনের বাসে ওঠায়। তখন মাদ্রাসাছাত্রী হাবিবা বুঝতে পারে চক্রটি তাদের অন্যত্র নিয়ে যাচ্ছে। এ সময় পাশে থাকা এক যাত্রীর মোবাইল থেকে কৌশলে হাবিবা তার বাবাকে কল দেয়। পরে হাবিবার বাবা হাবিবুর রহমান পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে বিষয়টি জানায়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় যাত্রাবিরতি দেয় পরিবহনটি। এ সময় কৌশলে ওই তিন ছাত্রী দৌড়ে একটি ইজিবাইকে ওঠে টেকেরহাট বন্দরের দিকে আসে। পরে তাদের ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করে অপহরণকারীরা।

এদিকে, ওই তিন ছাত্রীকে উদ্ধারে নামে বরিশালের গৌরনদী, মাদারীপুরের মোস্তফাপুর ও ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। পরবর্তীতে ইজিবাইকযোগে ওই তিন ছাত্রী টেকেরহাট বাসস্ট্যান্ডে আসলে সেখান থেকে তাদের উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে পরিবারের সদস্য ও বরিশাল থেকে পুলিশ আসলে তাদের কাছে মাদ্রাসাছাত্রীদের হস্তান্তর করা হয়।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আলম জানান, তিনটি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায়। পরবর্তীতে টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ বলেন, ‘মেয়ে তিনটি উদ্ধারের ব্যাপারে থানায় কেউ কোনও সংবাদ জানায়নি। লোকমুখে শুনেছি বিষয়টি। যেহেতু বরিশালের ঘটনা এবং হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। সে ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের