ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

ফরিদপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৯:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৯:৩৯

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রবিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ফুলসুতি ইউনিয়নের শালিথা গ্রামে ঘটনা‌টি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য (মেম্বার) রবিউল ইসলামের নেতৃত্বে শলিথা গ্রামের এনায়েত হোসেনের বসতবাড়িসহ প্রতিপক্ষের সমর্থক‌দের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র রামদা, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহত এনায়েত হোসেনের স্ত্রী ওয়াহিদা আক্তার দাবি করেন, রবিউল মেম্বারের নেতৃত্বে তার দলবল আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। বাধা দিতে গেলে আমরা মারধরের শিকার হই।

রবিউল ইসলাম অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেন, আমাদের কোনও সমর্থক ওদের বাড়িঘরে হামলা বা লুটপাট করেনি। উল্টো তা‌দের লোকজন আগে হামলা চালিয়ে অনেককে আহত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের