মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

মাদারীপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ১০:০৮ আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:১১

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মো. হাসিবুর রহমান মোল্লা নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মো. মাসুদ নামে আরেক যুবক গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকার ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ।

নিহত হাসিবুর রহমান মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া এলাকার মিন্টু মোল্লার ছেলে। তিনি কালকিনির ড. আব্দুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী। নিহতের সঙ্গে থাকা একটি আইডি কার্ড সূত্রে এ তথ্য জানা গেছে। অপরদিকে নিহত মো. মাসুদ একই এলাকার মো. সাকিব হোসেনের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে অজ্ঞাত এক পরিবহন পেছন থেকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং আহত মো. মাসুদকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করলে রাত ১১টার দিকে পদ্মা সেতু পার হওয়ার পর তিনি মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রাতে ঢাকায় নেওয়ার পথে আহত অপর যুবকেরও মৃত্যু হয়। তারা উভয়ই মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা। কোন পরিবহন তাদের চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি