নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৪১২ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:৫৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক আশিক মিয়া (২০) নিহত হওয়ার ঘটনায় শুক্রবার তার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় এ মামলা করেছেন। মামলায় ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহত আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গকুলনগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরীর মক্কা ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ দলীয় সাবেক তিন সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির দলীয় সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমান প্রমুখ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর ওভারব্রিজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। তারা আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান থেকে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ ছাড়া এলোপাতাড়ি রামদা দিয়ে আঘাত ও অগ্নিসংযোগ করা হয়। তারা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, শামীম ওসমান ও অন্য আসামিদের নির্দেশে এ কাজ করেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বাদীর ছেলে আশিক মিয়াসহ ১৫-২০ জন গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন ৫ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। পরে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

এ নিয়ে জেলার বিভিন্ন থানায় ১৪টি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী