এবার রিকশাচালক হত্যা মামলার আসামি হলেন শামীম-আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মো. তুহিন (৩৬) নামে এক রিকশাচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০- ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার অপর আসামিরা হলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক এমপি শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ ৯৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রিকশাচালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে গেলে সাবেক এমপি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। তখন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নাজমুল হকের দায়ের করা হত্যা মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলাতেও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক মেয়র আইভী দুজনকেই এজাহারনামীয় আসামি করেন মামলার বাদী নাজমুল হক।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী