গাজীপুরে অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭

গাজীপুরের জয়দেবপুরে অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন চালকরা। সেইসঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভবানীপুর বাজারের চৌরাস্তায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে মারধরে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা। 

অটোরিকশাচালকরা বলছেন, তাদের সহকর্মী চালককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির নাম সিমরান। তিনি ভবানীপুর গ্রামের বাসিন্দা। বিক্ষোভের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছেন।

অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় এক অটোরিকশাচালকের গাড়িটি সিমরানের প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সিমরান প্রাইভেটকার থেকে নেমে ওই চালককে মারধর করেন। তাৎক্ষণিকভাবে অটোরিকশাচালকরা জড়ো হয়ে সিমরানের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর চালান। সোমবার সিমরানকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন অটোচালকরা।

এ ব্যাপারে জানতে সিমরানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‌মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন চালকরা। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি