বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। ওই কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে তারা টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, ‘আমাদের জুলাই এবং আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে সরবো না। কারখানায় কাজ করি মাস শেষে বেতন পাওয়ার জন্য। আজ বাধ্য হয়ে মহাসড়কে নেমে এসেছি। প্রতিমাসের বেতন মাসে না পাইলে ঘরভাড়া দেওয়া যায় না। ভাড়া দিতে না পারলে বাড়ির মালিকরা বিভিন্ন ধরনের কথা বলেন। আমরা পোশাকশ্রমিকরা আর কত দিন এসব কষ্ট সহ্য করবো।’

এ ব্যাপারে সিজন্স ড্রেসেস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই কারখানায় ১৫০০ শ্রমিক কাজ করেন।

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী অঞ্চল) মোশাররফ হোসেন সকাল সাড়ে ১০টায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনও মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের