স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে দ্বিতীয় দিনে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৭:২৬আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭:২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের (নিয়োগ যোগ্যতা সংক্রান্ত) চিঠি বাতিলের পর এবার বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠনের একদফা দাবিতে স্বাস্থ্য অধিদফতরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, আইন ও কাউন্সিল ছাড়া তারা আন্দোলন বন্ধ করবেন না, ক্লাসে ফিরে যাবেন না। এদিকে বিক্ষোভের কারণে অধিদফতরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান সেখানকার কর্মকর্তারা।

এর আগে গত ৭ জুলাই দুই দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সামনে বিক্ষোভ করেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,  তাদের দাবি যতদিন পর্যন্ত না মেনে না নেওয়া হবে, ততদিন লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

বিক্ষোভ সমাবেশে জানানো হয়, গত বছরের সেপ্টেম্বর মাসেও সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। সে সময় ১৪ দিন ক্যাম্পাস শাটডাউন ছিল। এরপর অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) আশ্বাসে তারা ক্লাসে ফিরে যান। কিন্তু কর্তৃপক্ষ কথা রাখতে ব্যর্থ হয়েছেন।

ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার্থীরা জানান, গত ৩০ জুন থেকে মৌলিক দাবিতে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে আসছেন তারা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য-শিক্ষা বিভাগ থেকে নিয়োগ যোগ্যতা সংক্রান্ত চিঠি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য-শিক্ষা বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহর সই করা চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪৯ জন
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১২১৮
সর্বশেষ খবর
পাওনা টাকার জন্য যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
পাওনা টাকার জন্য যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো