গোপালগঞ্জে বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার ২ যুবক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৯

গোপালগঞ্জে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। জেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের র‍্যাব সদস্যরা সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া মসজিদের পাশের একটি বাসা থেকে বিভিন্ন ব্রান্ডের দেশি ও বিদেশি মদসহ দুই জনকে গ্রেফতার করে।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্প কমান্ডার সহকারী পরিচালক সৈয়দ ফজলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার আসামিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের রাউথ খামার গ্রামের শীহাব আলি চৌধুরীর ছেলে মোহাম্মদ আলি চৌধুরী ও একই ইউনিয়নের নিজড়া দক্ষিণপাড়া গ্রামের কাবুল চৌধুরীর ছেলে মোহাম্মদ সোহাগ চৌধুরী। 

ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার সহকারী পরিচালক সৈয়দ ফজলুর রহমান বলেন, ‘২৩ সেপ্টেম্বর রাতে ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকায় একটি বাসায় কতিপয় ব্যক্তি দেশি ও বিদেশি মদ ক্রয়-বিক্রয় করছে। এমন খবরের ভিত্তিতে ক্যাম্প সদস্যরা আনুমানিক রাত ১১টার দিকে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া মসজিদ এলাকার ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩২ বোতল দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতলসহ মোট ৪২ বোতল মদ এবং দুজনকে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী