মাহুতকে আছড়ে মারা সেই হাতির ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার হওয়া হাতির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। হাতির আক্রমণে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জাবের হোসেনের ছেলে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বন বিভাগের কর্মীরা হাতিটিকে সাফারি পার্কের হাতিশালায় রাখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হাতিকে নিয়ে চাঁদা তুলছিলেন মাহুত। হঠাৎ করে হাতিটি বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে হাতিটি স্থানীয় হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায়। এ সময় হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে মাহুত তাকে আঘাত করতে থাকে। ওই সময় রাগান্বিত হয়ে হাতিটি তার মাহুত নজরুল ইসলামকে আছড়ে পায়ের নিচে পিষে হত্যা করে।

তিনি আরও জানান, হাতির মাহুত নজরুল ইসলাম হাতিকে নিয়ে পোলসাইর বাজারে চাঁদা তুলছিলেন। এ সময় ভুল সংকেত দিলে হাতিটি নজরুল ইসলামকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে পায়ের নিচে পিষে হত্যা করে। সাফারি পার্ক থেকে পশুচিকিৎসকসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণ করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে।

আরও পড়ুন:

চাঁদা তোলার সময় শুঁড় দিয়ে পেঁচিয়ে মাহুতকে আছড়ে মারলো হাতি

/কেএইচটি/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি