দুই লাশের পাশে চিরকুটে লেখা, ‘আমাদের একসাথে মাটি দিয়েন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ০২:৫৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:৫৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন তারা। মরদেহ দুটির পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আসসালামুলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন।’

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিটি করপোরেশনের বর্জ্য ডাম্পিং জোনের পাশের একটি বালুর মাঠে তাদের মরদেহ পাওয়া যায়। তারা হলেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুটি লাশ পড়ে ছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিরকুটের লেখাটি রুমির হাতের লেখা বলে নিশ্চিত করেছেন তার বড় বোন সুমি। স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল। রাতে মরদেহ দেখা যায়।

নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল। তিনি বলেন, আমার ভাই শফিকুল আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি। এজন্য তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর শফিকুল তার বউয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতো। চারদিন আগে তাদের মধ্যে কি নিয়ে যেন ঝগড়া হয়। এরপর থেকে শফিকুল আমাদের বাসায় এসে পড়ে। আজকে সকাল ১০টায় তাকে আমি শেষবারের মতো দেখি।

লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সালাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা  হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট  আসলেই প্রকৃত ঘটনা  বেরিয়ে আসবে।

/এএম/এএকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী