লেফটেন্যান্ট তানজিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কাদের সিদ্দিকী

বিগত সরকারে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ করেছেন শেখ হাসিনা

টাঙ্গাইল প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১৮:৩৪আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:০৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না, মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। বিগত সরকারে দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।’

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইল শহরের করের বেতকা বাড়িতে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘ছাত্র-জনতার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার অপেক্ষা করছে। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে মূল্যবোধ, আইনকানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতকারী যখন আঘাত করতে পারে, তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসনব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি। এ জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, প্রচুর অসম্মানও পেয়েছি। গালাগালিও শুনেছি। এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের