খুলনা মেডিক্যালে কিট নেই, করোনা পরীক্ষা বন্ধ

খুলনা প্রতিনিধি
২০ জুন ২০২৫, ১৯:২৭আপডেট : ২০ জুন ২০২৫, ২০:১৫

কিট সংকটে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে কিট শেষ হয়। এরপর থেকে পরীক্ষা বন্ধ রয়েছে। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খুমেক হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মো. হারুন নামে এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা ভালো। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুনা বেগম নামে একজন ভর্তি আছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, করোনা পরীক্ষার কিট শেষ হয়ে গেছে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। জরুরিভাবে কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেওয়া হয়েছে। কিট পাওয়া মাত্র পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু এ পর্যন্ত কেউই হাসপাতালে ভর্তি হননি।

তিনি বলেন, প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে ৫ হাজার কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিট পাওয়া মাত্রই করোনার পরীক্ষা শুরু করা হবে।

/আরকে/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী