তিশা পরিবহনের বাস উল্টে খাদে, ৩০ যাত্রী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ০০:০৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০১:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আগমন পেট্রল পাম্পের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিশা এন্টারপ্রাইজ নামের একটি বাস কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৩০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মদনপুর আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুর আল-বারাকা হাসপাতালে পাঠানো হয়েছে। ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের অবস্থা গুরুতর নয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, তিশা পরিবহনের কুমিল্লাগামী বাসটি উল্টো খাদে পড়ে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন। তবে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। বাসটি উদ্ধারের পর মারা যাওয়ার বিষয়টি জানা যাবে। চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান