‘সমুদ্রপথে হাজিদের পাঠাতে জাহাজ কিনতে লাগবে ২ হাজার কোটি টাকা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৩:২৬আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৩:২৬

সমুদ্রপথে জাহাজে করে হাজিদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম পড়বে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘একটা জাহাজ কোম্পানির সঙ্গে কথা বলেছি। তিন হাজার হাজি ধারণ ক্ষমতার এতো বড় জাহাজ আমাদের নেই। আমাদের চার্টার্ড শিপ আনতে হবে। এটা আনতে দুই হাজার কোটি টাকা লাগবে। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের কর্জ (ঋণ) দেয়, তাহলে এটা আমরা করতে পারবো। এতে করে বিমানের চেয়ে ৪০ শতাংশ ভাড়া কমে যাবে।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসায় ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সমুদ্রপথের হাজিদের নেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলবেন উল্লেখ করে আ ফ ম খালিদ বলেন, ‘সমুদ্রপথের বিষয়ে সৌদি সরকার থেকে অনুমোদন পেলে সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ করে দুই হাজার কোটি টাকা যদি তারা ঋণ দেন তাহলে হাজিদের নেওয়া হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আরেকটি ইতিহাস তৈরি হবে।’

বিমানের ভাড়াও কমবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা বাংলাদেশ বিমানের সঙ্গে বৈঠক করেছি, তারা ভাড়া কমানোর ক্ষেত্রে নীতিগতভাবে সম্মত হয়েছে। ফলে আমরা আশাবাদী যৌক্তিকভাবে বিমানের ভাড়া নামিয়ে আনতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা দুটি হজ প্যাকেজ করতে চাই, একটি হারাম শরিফের কাছে এবং আরেকটি দুই-তিন কিলোমিটার দূরত্বে। দুই প্যাকেজেই আমরা আশা করছি, উল্লেখযোগ্যভাবে কমাতে পারবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী