শিবচরে পদ্মায় অভিযান: ২০ হাজার মিটার জাল জব্দ, আটক ৫

মাদারীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ১২:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে চারটি ব্যাটারি, দুইটি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল জব্দসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে রবিবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে চরজানাজাত নৌ পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় তারা পাঁচ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উদ্ধার করা জাল, ব্যাটারি ও কন্ট্রোলার

শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

/আরআইজে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের