পিকআপভ্যানে ডাকাতির সময় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪০

গাজীপুরে মুরগি পরিবহনের পিকআপভ্যানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা মুরগি ব্যবসায়ী জাকিরুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে চালক হৃদয় মিয়া আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (১৩ অক্টোবর) ভোরে সালদৈ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। 

নিহত জাকিরুল ইসলাম (২০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি গাজীপুর নগরে মুরগির ব্যবসা করতেন। চালক হৃদয় (২৭) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখোলা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মমিন বলেন, ‘শনিবার রাতে গাজীপুর থেকে হৃদয়ের পিকআপভ্যান নিয়ে কাপাসিয়ায় মুরগি কেনার জন্য আসছিলেন জাকিরুল। রাত ২টার দিকে সালদৈ এলাকায় পৌঁছালে সড়কের পাশে ওতপেতে থাকা ডাকাতরা তাদের পিকআপ লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে পিকআপের সামনের গ্লাসে ঢিল পড়লে চালক গতি কমিয়ে দেন। সঙ্গে সঙ্গে ১০-১২ জন ডাকাত পিকআপটি ঘেরাও করে। তারা চালক হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে তার কাছে টাকা চায়। তার কাছে নেই জানালে জাকিরুলের কাছে টাকা চায়। টাকা দেবে না জানালে ডাকাতরা তাকে গলা কেটে হত্যা করে। পরে তার কাছে থাকা মুরগি কেনার এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। সেইসঙ্গে ছুরিকাঘাতে আহত হন হৃদয়।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চালক হৃদয় বলেন, ‘ডাকাতরা চলে যাওয়ার পর পিকআপে উঠে জাকিরুলকে মৃত দেখতে পাই। পরে তাকেসহ পিকআপ চালিয়ে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় সাইফুলের চায়ের দোকানে এসে স্থানীয়দের বিষয়টি জানালে তারা কাপাসিয়া থানায় খবর দেয়। এরপর চিকিৎসার জন্য আমাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘জাকিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো ছুরির এবং শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে