প্রতিমা বিসর্জনের আগে দুই নৌকার সংঘর্ষে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ১৯:০৪আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:০৪

টাঙ্গাইলের কালিহাতী‌তে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জন দি‌তে গি‌য়ে ঝিনাই নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া।

তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকেন। বিকাল ৪টার দিকে ইঞ্জিনচালিত দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপু পাল আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি