গাজীপুরে হাত-পা বেঁধে দুই হাতের আঙুল কেটে যুবককে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ২০:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:৩৩

গাজীপুরে হাত-পা বেঁধে দুই হাতের আঙুল কেটে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আনুমানিক ৩৩-৩৪ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সদর থানার সামন্তপুর এলাকার রূপালী মৎস্য খামারের পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‌‘সামন্তপুর এলাকার রূপালী মৎস্য খামারের পাশের ঝোপে রশি দিয়ে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পান ওই খামারের কর্মীরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। গলায় কালো দাগ, বুকে ক্ষত চিহ্ন এবং দুই হাতের আটটি আঙুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে একটি চাপাতি ও রশি উদ্ধার করা হয়েছে। পরনে জিন্সের প্যান্ট ও গায়ে সাদা টি-শার্ট ছিল। ধারণা করছি দুদিন আগে হত্যাকাণ্ড ঘটেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের