কোটা সংস্কার আন্দোলনের জন্ম দিয়েছি আমরা: নুর

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ০০:০১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০১

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারি চাকরিতে একটি বৈষম্য, এটির পরিবর্তন দরকার ছিল।  রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিল তারা এটার পরিবর্তন করেনি। যারা লঙ্কায় যায় তারাই রাবণ হয়। যেই সরকারে যায় পুলিশ বলেন প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয়। সব কিছু নিজেদের নিয়মে পরিচালনার চেষ্টা করে। শুধু শেখ হাসিনার ১৫ বছর না, যে দল ক্ষমতায় ছিল তারাই এরকম করেছে।’

বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপ‌জেলার নলিন বাজারে হেমনগর ইউনিয়নে গণঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনা যেভাবে নিজেকে আল্লাহ-খোদা পর্যায়ে নিয়ে মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, নির্যাতন চালিয়ে দেশে যে একটা রামরাজত্ব করেছিল। আল্লাহকে ভয় করেন নাই। এরকমভাবে আবার কেউ করে নাই। নিজেকে প্রায় নমরুদের কাতারে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা।’

পথসভায় দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা স্মারক সই 
প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের
আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি