গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে, অভিযোগ নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ মার্চ ২০২৫, ১৭:৫৮আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৮:২৮

গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল, আজ তাতে ফাটল সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১ মার্চ) বিকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় ‘গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ’ করছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি। 

নুরুল হক নুর আরও অভিযোগ করেন, ‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না।’

পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন তিনি। 

নুর জানান, ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে। এ জন্য ৬ মাসে সরকারের কোনও উন্নতি নেই বলে দাবি তার।

এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, গণহত্যার বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী