মা ইলিশ শিকার করায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত পদ্মায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মোশারফ হোসেন (২৪) ও মজিবুর সিকদার (৫৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতু থেকে নড়িয়া পর্যন্ত পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মা ইলিশ শিকার করায় দুই জেলেকে আটক ও কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালত আটক দুই জেলেকে কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।









