মিলাদের নামে আ.লীগ নেতার বাড়িতে মিটিং, প্রতিবাদে বিএনপির মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৬

মিলাদ মাহফিলের নামে বাড়িতে মিটিং করার অভিযোগ এনে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি গোবিন্দাসী বাজার প্রদক্ষিণ করে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়ক হয়ে টি-রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যে অপকর্মগুলো করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’ এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনকে মিলাদ মাহফিলের নামে মিটিং করা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ঠান্ডু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে দুলাল হোসেন চকদার বলেন, ‘কয়েকদিনের ব্যবধানে আমার গরুর খামারের দেড় থেকে ২ লাখ টাকা দামের তিনটি গরু মারা যায়। বালামসিবত দূর করতে শুক্রবার মাগরিবের পর আমার গরুর খামারে এতিমখানার ছাত্র ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করি। বিএনপি নেতাকর্মীরা ওই মিলাদ মাহফিলকে নেতাকর্মীদের একত্রিত করার মিথ্যা তথ্য প্রচার করে। এ সংবাদ পেয়ে পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। তবে এর আগেই মিলাদ মাহফিল শেষ হয়ে যায়। এরপরও শনিবার বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী