বিটিসিএলের পরিত্যক্ত গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১১:৫৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:১৩

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম আমিন (২২)। তিনি নরসিংদী জেলা সদর থানার নবীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। থাকতেন টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায়। এ ঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ‘ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন আমিন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।’

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ‘ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েকদিন ধরে কয়েক দফায় গুদামে লুটের ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাতে কয়েকজনকে ওই গুদামের আশপাশে দেখা গেছে। তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল। ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। ঘটনাটি জানিয়ে পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে আসে।’

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ‘ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ