১১টি গরু নিয়ে পালিয়ে গেলেন খামারের কর্মচারী

ফরিদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৩

ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার একটি খামার থেকে চুরি হওয়া ছোট-বড় ১১টি গরু পাবনার সাথিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বায়তুল আমান এলাকার শাহিন অ্যাগ্রো ফার্ম থেকে ২৮ অক্টোবর রাতে ফার্মের কর্মচারী ইউনুছ মন্ডল ছোট-বড় ১১টি গরু চুরি করে পালিয়ে যান। পরদিন ফার্মের মালিক সাইফুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দেন। গোপন সংবাদের ভিত্তিতে সাথিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে বুধবার বিকালে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়। ১১টি গরুর মূল্য ৩০ লক্ষাধিক টাকা।

শাহিন অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরে আমার ফার্মে সাথিয়া উপজেলার ইউনুছ মন্ডল কাজ করছেন। রাতেও ফার্মে থাকতেন। ২৮ অক্টোবর রাতে ফার্মের সাতটি গাভি ও চারটি বাছুর নিয়ে পালিয়ে যান। পরদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশের সহযোগিতায় তার বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে পুলিশ। ইউনুছ গরুগুলো বাড়িতে রেখে পালিয়ে যান।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হবে। গ্রেফতার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের