মসজিদের জায়গা দখলের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ২২:৪৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২:৪৬

মসজিদের জায়গা দখল করে ক্লাব ঘর ওঠানোর প্রমাণ পাওয়ায় এবং দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে শরীয়তপুরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তে অনুমোদনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে রেজাউল হাওলাদারকে ফোন দিলে তিনি দাবি করেন, আমি এমন কোনও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। কোনও কাগজ পাইনি, তাই বহিষ্কারের বিষয়ে জানি না।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর বলেন, মসজিদের জায়গায় দখল করে ক্লাব ঘর নির্মাণের সংবাদ প্রচার হলে, সেটা কেন্দ্রীয় কমিটির নজরে এলে আজ তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের