পদ্মা সেতুর দক্ষিণ প্লাজায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

শরীয়তপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৫

শরীয়তপুর জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজা সংলগ্ন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজার দক্ষিণপাশে সার্ভিস এরিয়া-২ এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাওডোবা ইউনিয়নের মুসলিম ঢালীর এলাকার দাদন ঢালীর ছেলে আরমান (১৮), আলীম মাতবরের ছেলে ক্ষিদির (২০), মোমেন আলি ফরাজী কান্দির রুবেল ফরাজীর ছেলে নাবিল (১৭) ও ইসকান্দার মাতবরের ছেলে সায়েম (২০)।

নিহত চার জন

পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, টোলপ্লাজার দক্ষিণপাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে চার জনের মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই জন। আরও দুই জনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারাও হাসপাতলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় অভিযোগ করেনি।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি