এক সপ্তাহ পর আবারও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ১৪:১৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৪:১৮

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দুই প্রান্তে আটকা পড়া তিন শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক, সহযোগী এবং যাত্রীরা।

ট্রাকচালক আব্দুর রহিম বলেন, ‘রাজশাহী যেতে নারায়ণগঞ্জ থেকে আরিচা ঘাটে এসেছি গতকাল সন্ধ্যায়। আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখানেই ফেরি পারের অপেক্ষায় আছি। ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন বিকল্প পথে যাওয়ার চিন্তা করছি।’

তিনি বলেন, ‘ফেরিতে নদী পারাপার আরামদায়ক ও সহজে যাতায়াত করা যায় বলে আমরা এই নৌপথ ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ায় কষ্টে পড়ে গেছি।’

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ‘গত তিন মাস ধরে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। ছয়টি খননযন্ত্র দিয়ে দিয়ে খনন করেও নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে। এভাবে ফেরি চলাচল করতে থাকলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়াতেই গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের নাব্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।’

এর আগে, একই কারণে কারণে গত ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ