লেকের পাড়ে পলিথিনে মোড়ানো ছিল একজনের ৭ টুকরো লাশ

রূপগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে তিন পলিথিনে মোড়ানো অজ্ঞাত একজনের (৪০) লাশের সাত টুকরো উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো লাশের টুকরো উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার সকাল ৮টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের ব্যাগে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজনের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাঁ পা, বাঁ উরুর কাটা অংশ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার লাশ খণ্ড বিখণ্ড করে তিন পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যেকোনও সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের