রাস্তা পারের সময় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের

ফরিদপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৪:২৩আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৪:২৩

ফরিদপুরে ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা  মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) ও তার মেয়ে আছিয়া আক্তার (৫)।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সাজেদা আক্তার ও তার মেয়ে আছিয়া আক্তারকে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে‌ ভাঙ্গাগামী  দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি ধরার চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী