আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রেস রিলিজ
২৩ নভেম্বর ২০২৪, ২২:০৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২২:০৮

নারায়ণগঞ্জে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিড় জমান। তাদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘সবুজ সুন্দর ক্যাম্পাসে আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের সুনামখ্যাত এই বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় বলেন, ‘আর পি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যত স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে।’

বিশেষ অতিথি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর এম ডাব্লিউ কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান খন্দকার, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ড. বিমল চন্দ্র দাস এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। অনুষ্ঠানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের