কালকিনিতে পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ২১:০৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২১:০৭

মাদারীপুরে পরিত্যক্ত একটি ঘরে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদারীপুরের কালকিনি থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের শাহজালাল হাওলাদারের পরিত্যক্ত একটি ঘরে বেশ কিছু ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১২টি তাজা ককটেল
উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।

তিনি বলেন, নাশকতার উদ্দেশে কে বা কারা পরিত্যক্ত ঘরে ককটেল রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে ছাত্রলীগকর্মী প্রিয়ম গ্রেফতার, ককটেল হামলার ‘দায় স্বীকার’
দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৬ জনকে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম