মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ১০:৩১আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৪:১৯

ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশে পড়ে আছে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ। উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, লাশ পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে তারা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। লাশটির পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এর আগে শ্রীনগর খাল থেকে বুধবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।  চার দিনের মাথায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার মানুষের জনমনে আতঙ্ক বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী