গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

গাজীপুরে প্রায় ৯ বছর আগে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরও ৬০ জন নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন।

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোলবোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

আদালতে বিবাদী পক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের