সেতুতে টোল নিয়ে শ্রমিকদের হামলায় সেনাসদস্য আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২৫, ০৮:৫১আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:৫১

গোপালগঞ্জের সদর উপজেলার চাপাইল সেতুতে টোল নিয়ে শ্রমিকদের হামলায় এক সেনাসদস্য আহত হয়েছে। আহত সেনাসদস্য হলেন ঢাকা হেডকোয়ার্টারের সিপিএল এম ডি সাজ্জাদ হোসেন। এ ঘটনায় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- আনোয়ার (৬৫), আলআমিন (৩০), শাহিন ভূঁইয়া (২১), ইমন সিকদার (১৭) ও শিমুল (২৭)। যৌথ বাহিনী তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নড়াইল জেলার নড়াগাতি থেকে পিকআপে করে মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই সেনা সদস্য। এ সময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল নিয়ে শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই সেনাসদস্যের ওপর হামলা চালিয়ে মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং পাঁচ শ্রমিককে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

আহত সেনা সদস্যের বাবা মনিরুজ্জামান রাত ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ছেলের ওপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। হামলার খবর শুনে আমি গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করার জন্য এসেছি। বর্তমানে ছেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি