চা দোকানের বকেয়া ৪০ টাকা চাওয়ায় বাধে সংঘর্ষ, আহত ৭

মাদারীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৭

মাদারীপুরের শিবচরে চায়ের দোকানের পাওনা ৪০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে সাত জন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মুজাফফর মৃধা (৬০), মালেক মৃধা (৫০), হাবিব সরকার (৩৬), বেলায়েত সরকার (৩৫)। বাকিদের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর বাজারের চা দোকানি হাবিব সরকারের কাছ থেকে ৪০ টাকা বাকি নেন প্রতিবেশী মালেক মৃধা। শনিবার দুপুরে মালেক মৃধার কাছে পাওনা ৪০ টাকা চান দোকানদার। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মালেক। তাদের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে মালেক মৃধার লোকজন চা দোকানির ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন কমপক্ষে সাত জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ওসি মোকতার হোসেন।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি